ভোট দিতে প্রস্তুত শোবিজ তারকারা

ভোট দিতে প্রস্তুত শোবিজ তারকারা

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত। কেউ থাকছেন নিজ এলাকায়, কেউ আবার কাজের ব্যস্ততায় ভোট দিতে পারছেন না। কেউ জানালেন, এবারই প্রথম ভোট দেবেন তারা।
রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা চিত্রনায়ক শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে বর্তমানে ভারতে অবস্থান করায় এবার ভোট দেওয়া হচ্ছে না তার।
সংগীতশিল্পী মনির খান ভোটের দিন থাকবেন ঝিনাইদহ-৩ আসনে। তিনি ওই আসনের ভোটার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত এই গায়ক আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ দেশের মঙ্গলের পক্ষে থাকা দলকেই জয়ী করবেন।
নেত্রকোনা সদরের ভোটার সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি জানান, ভোটের দিন সকালেই ঢাকা থেকে নিজ এলাকায় যাবেন। তিনি একটি সুন্দর ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন।
সংগীতশিল্পী মাহতিম সাকিব এবারই প্রথম ভোট দেবেন। ঢাকার ভোটার হলেও নির্দিষ্ট কেন্দ্র জানাতে চাননি তিনি। মাহতিম সাকিব বলেন, যার হাতে দেশ নিরাপদ, তাকেই ভোট দেব। তার ভাষ্য, একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় তার সংস্কৃতি। আমি এমন বাংলাদেশ চাই, যেখানে গান, নাটক, শিল্পচর্চা বিকশিত হবে; বাউলের গান যেমন বেঁচে থাকবে, তেমনি আধুনিক সৃজনশীলতাও এগিয়ে যাবে। ধর্মীয় সহাবস্থান থাকবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
অভিনেতা বাপ্পি চৌধুরী নারায়ণগঞ্জের ভোটার। আগেও ভোট দিয়েছেন তিনি। এবার তিনি এমন একটি সরকার দেখতে চান, যারা দেশকে সমৃদ্ধ করবে এবং শিল্প-সংস্কৃতির পাশে থাকবে। তার প্রত্যাশা, জনগণ একটি সুন্দর নির্বাচন প্রত্যক্ষ করবে।
তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন। তাদের প্রত্যাশা, যে-ই ক্ষমতায় আসুক, দেশ যেন উন্নয়নের ধারায় এগিয়ে যায়।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা মোহাম্মদপুর এলাকার ভোটার। কয়েক বছর ভোটকেন্দ্রে যাননি জানিয়ে তিনি বলেন, এবার সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ভোট দেবেন।
ধানমন্ডির ভোটার অভিনেতা শাহেদ শরীফ খান। তিনি জানান, এমন দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। নির্বাচনে বিজয়ীদের কাছে তার অনেক প্রত্যাশা রয়েছে।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। তিনিও ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায়।