বাসায় ফিরেছেন তানিয়া বৃষ্টি

বাসায় ফিরেছেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে তার জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম নিচ্ছেন।
অভিনেত্রী তানিয়া বৃষ্টির বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে নিজের বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন তানিয়া।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে। সে সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন তিনি।
এদিকে অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এক বিবৃতিতে আপাতত কাজ বা শুটিং-সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার সম্পূর্ণ বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।