আবারও মা হচ্ছেন বুবলী

আবারও মা হচ্ছেন বুবলী
বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাদের ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। তবে নতুন খবর হলো আবারও বাবা-মা হতে যাচ্ছেন একসময়ে বড়পর্দা কাঁপানো এই জুটি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের প্রস্তুতি নিচ্ছেন তিনি শাকিব খানের পরামর্শ অনুযায়ী। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই নায়িকা।
গত বছরের শেষের দিকে বুবলী তার ছেলেকে সঙ্গে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন তারা আবার এক হতে যাচ্ছেন।
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। এতে নতুন করে জল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন তিনি। মা হওয়ার গুঞ্জন উড়িয়ে না দিলেও রহস্য জিইয়ে রেখেছেন অতীতের মতোই।
এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিংয়ে অংশও নিয়েছিলেন। তবে দ্বিতীয় ধাপে শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না অভিনেত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, বুবলী এখন শুটিং করছেন না ঝুঁকির কারণে। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেটের ওপেনিং সেরেমনি হবে তার হাত ধরে। ধরণা করা হচ্ছে, সেখানেই বুবলী মা হওয়ার বিষয়টি জানাতে পারেন।
এদিকে আরেকটি সূত্র বলছে, বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে।
বুবলীর উড়ালের খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন।
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার প্রথম লটে চার দিনের শুটিং হয়েছে। দ্বিতীয় লটে রোজার মধ্যে শুটিং থাকলেও বুবলীকে ছাড়া বাকি কাজ শেষ করতে হবে। সন্তান জন্ম দিতে এই মাসেই তিনি আমেরিকায় যাচ্ছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী জুনে শিডিউল দিলেও আমরা ধারণা করছি, তখন তিনি পুরোপুরি ফিট নাও হতে পারেন। তাই সেপ্টেম্বরের দিকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।’
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বুবলীর কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে নীরব রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে বুবলী তার পুত্রসন্তানের জন্ম দেন। এ খবর নিজেই ফেসবুকে ছবি শেয়ার করে ঘোষণা করেছিলেন তিনি। তবে তার আগে নানা নাটকীয়তায় যুক্ত ছিলেন বুবলী। মা হওয়ার বিষয়টি কেন্দ্র করে সাংবাদিকদেরকেও হুমকি দিয়েছিলেন অভিনেত্রী। শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি প্রমাণিত হয়েছিল। এবারও একই পথে এগোচ্ছেন বুবলী। বর্তমানে তার ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়, এবং সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।