আমি বিয়েটা করতে চাই না, আগের রাতে বলেছিলেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হলো। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে বিয়ের স্মৃতি জানালেন স্পর্শিয়া। বলেন, বিয়ের আগের রাতেও তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিলেন না।
সম্প্রতি একটি গণমাধ্যমে বিয়ের আগের রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। এমনকি বিয়ের আগের রাতে নাওঈদকে সরাসরি বলেছিলাম- আমি বিয়েটা করতে চাই না।’
তবে হবু স্বামীর শান্ত ও ইতিবাচক আচরণই তাকে সাহস যোগায়। স্পর্শিয়া জানান, নাওঈদ তাকে আশ্বস্ত করেছিলেন, বিয়ে করাটা বাধ্যতামূলক নয়; শুধু স্টেজে গিয়ে ছবি তুলবেন আর আনন্দ করবেন। সেই মুহূর্তকে স্মরণ করে অভিনেত্রী বলেন, ‘আমি এখনো তাকে বলি, তুমি আমাকে ম্যানিপুলেট করে বিয়ে করেছ।’
বিয়ের সময় পরিবারের ভূমিকা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তার ভীতি দেখে পরিবারের সবাই তাকে সাহস যুগিয়েছিলেন। তারা বলেছিলেন, “কবুল” বলতে না চাইলে বলার দরকার নেই; সবাই মিলে শুধু উৎসবের আনন্দ উপভোগ করবেন। মূলত পরিবারের এই মানসিক সমর্থনের কারণে তিনি বিয়ের পিঁড়িতে বসার সাহস পান। সব মিলিয়ে বর্তমানে সংসার জীবন নিয়ে তিনি বেশ সুখী।
উল্লেখ্য, ২০১১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা স্পর্শিয়া একাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন।