মা হওয়ার প্রশ্নে বুবলীর রহস্যময় উত্তর

মা হওয়ার প্রশ্নে বুবলীর রহস্যময় উত্তর
বিনোদন ডেস্ক

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন এবং সাম্প্রতিক বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে নানামুখী গুঞ্জন। আবারও শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন এমন জল্পনা ছড়িয়ে পড়েছে।
এবার এসব বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বুবলী। সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে রহস্যময় উত্তর দেন অভিনেত্রী। বুবলী বলেন, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন।
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।’
এ সময় আসন্ন ভালোবাসা দিবস নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই পাশে আছে।’
সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে বুবলী বলেন, ‘আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাংবাদিক ভাই-বোনেরা ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবেন, দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে। সো এটা হবেই, হয়ে আসছে আজীবন সবার ক্ষেত্রেই। এটা নতুন কিছু না। তবে আমি বলব যে আপনারা একটু সবাই সবার জায়গা থেকে যথাযথ রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদের প্রেজেন্ট করা যায় সেটাই করবেন, যেটা বরাবরই করে আসছেন।’