শিরোনাম

পরীমণিকে হত্যার হুমকি

পরীমণিকে হত্যার হুমকি
পরীমণি। ছবি: ফেসবুক

চিত্রনায়িকা পরীমণিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আলোচিত এই নায়িকাকে হুমকি দেওয়া হয় বিদেশ থেকে ফোন করে। হুমকি পাওয়ার সেই কথোপকথন পরীমনি তার পেইজে পোস্ট করেছেন।

নাম্বারটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কিউবা থেকে কেউ একজন ফোন করে পরীমণিকে অকথ্য ভাষায় গালিগালাজসহ গুলি করে হত্যার হুমকি দিচ্ছে।

পরী পোস্ট করে লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবেনা! এরা কারা? এরপর পরীমণি দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেইজগুলো ক্যাপশনে মেনশন করেছেন।

এ বিষয়ে পরীমণি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

/টিই/