নতুন সরকারের কাছে যে প্রত্যাশা বুবলীর

নতুন সরকারের কাছে যে প্রত্যাশা বুবলীর
বিনোদন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবারের নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে। শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও দেখা গেছে নির্বাচনী আমেজ। নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীও।
সম্প্রতি নির্বাচন ও নতুন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সবমিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’
বুবলী আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’
বর্তমানে নানামাত্রিক কাজের ব্যস্ততা নিয়ে সময় পার করছেন শবনম বুবলী। চলতি বছরের শুরুতে তিনি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’-এ কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এর পাশাপাশি তিনি ‘ঢাকাইয়া দেবদাস’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করছেন।
কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে বুবলী আবারও মা হতে যাচ্ছেন। বলা হচ্ছে, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। যদিও এ বিষয়ে বুবলী স্পষ্ট মন্তব্য করেননি।
গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই এই গুঞ্জন ওঠে। শোবিজ জগতে খবর, বুবলীর দ্বিতীয় সন্তানের বাবাও হতে চলেছেন শাকিব খান। তবে এ বিষয়ে শাকিবও কোনো অফিসিয়াল মন্তব্য করেননি।
শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন অভিনেত্রী।