রকস্টারে শাকিবের নায়িকা মিথিলা

রকস্টারে শাকিবের নায়িকা মিথিলা
বিনোদন ডেস্ক

ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তি পেতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সিনেমাটিতে নায়িকা হিসেবে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম উঠে এসেছে। এছাড়া দ্বিতীয় নায়িকা হিসেবে কোনো পাকিস্তানি তারকা থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য ইতোমধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন, তা গোপন রাখা হয়েছে। হতে পারে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হবে সে স্থানে।

বিষয়টি এখনো গুঞ্জনের মধ্যেই রয়েছে। কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় আপাতত নাম প্রকাশ করতে চাইছে না নির্মাতা পক্ষ। এ প্রসঙ্গে সিনেমার পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, ‘নায়িকা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। চূড়ান্ত হলে দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বলেও তিনি জানান।
এদিকে বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। ওই ছবির কাজ শেষ করে তিনি দুই সপ্তাহের বিরতি নেবেন। এরপরই শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।