বিয়ে হলো শাবনাজ-নাইমের কন্যা মাহাদিয়ার

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাইমের পরিবারে এখন উৎসবের আমেজ। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মাহাদিয়া নাইমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ে গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। বর ইহসান মনসুর চৌধুরী সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানেই যাওয়ার আগে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মেয়ের নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নাইম। সেখানে তিনি লিখেছেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত কামনা করছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকত দান করেন।’
মেয়েকে বিদায় দেওয়ার অনুভূতি জানিয়ে নাইম বলেন, ‘পড়াশোনার জন্য মেয়ের বিদেশে যাওয়ার অভিজ্ঞতা আগে ছিল। কিন্তু এবারের বিদায়টা অন্যরকম। মনটা একটু খারাপ হলেও স্বস্তি আছে– একটি ভালো পরিবারে মেয়েকে তুলে দিতে পেরেছি।’
মা শাবনাজও জামাতা ও তার পরিবার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাহাদিয়ার জন্য আমরা অসাধারণ একটি ছেলে পেয়েছি। পুরো পরিবারটাই খুব ভালো।’