শিরোনাম

‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন জয় চৌধুরী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র হলেন জয় চৌধুরী
‘উনিশ সংগঠন’ এর আহ্বায়ক কমিটি

‘ঐক্যে শক্তি, সৃজনে সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে চলচ্চিত্রের স্বার্থে বাংলা চলচ্চিত্রের ১৯টি সংগঠন একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে। আর এই প্ল্যাটফর্মের নাম ‘উনিশ সংগঠন’।

হেলাল খানকে আহ্বায়ক এবং শিবা সানুকে সদস‍্য সচিব করে ৪৫ সদস‍্যের আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হয় বি এফ ডিসির ৭ নং ফ্লোরে।

সংগঠনের মুখপাত্র জয় চৌধুরী বলেন, ‘আমি কৃতজ্ঞ এবং ধন‍্যবাদ ৯ টি সংগঠনের সকল নেতাদের কাছে যে তারা আমাকে যোগ‍্য মনে করে এই নবগঠিত সংগঠন ‘উনিশ সংগঠন’ এর মুখপাত্র করেছেন। সবাই দোয়া করবেন আমি যেনো সৎ ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি।’

/টিই/