সাকিবকে পেছনে ফেললেন পরীমনি

সাকিবকে পেছনে ফেললেন পরীমনি
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন সবার ওপরে অবস্থান করছেন তিনি। বর্তমানে তার ফেসবুক অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।
সোমবার (২৮ জুলাই) এই দুই তারকার ফেসবুক পেজে এ চিত্র দেখা গেছে।
ফেসবুক পেজে দেখা গেছে, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দুজনের মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ। গত বছর পর্যন্ত দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একসময় সাকিব আবার এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
দুই তারকার ফেসবুক ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।

বিজ্ঞাপনে চুক্তির কথা বলে অভিনেত্রীকে ডেকে নির্যাতনের অভিযোগ