শিরোনাম

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর

সিটিজেন ডেস্ক
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর

বি-টাউনে এলো নতুন সুখবর। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই খবর জানান তারা।

ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন এই তারকা জুটি। শেয়ার করা ছবিতে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে।

দীপিকা ও রণবীরের এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যে ভরে দেন।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর
ছবি: ইন্সটাগ্রাম

একজন লিখেছেন, ‘বাহ, দ্বিতীয় সন্তান আসছে...!’ আরেক অনুরাগী লিখেছেন, ‘যারা বিবাহবিচ্ছেদের কথা বলছেন, তাদের আত্মার শান্তি কামনা করি।’ এ ছাড়া অসংখ্য অনুরাগী হার্ট ও ভালোবাসার ইমোজির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই তারকা জুটির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া।

দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

পেশাগত জীবনেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।

/এসএ/