বন্ধ হয়ে গেলো রংপুরের একমাত্র সিনেমা হল শাপলা টকিজ

বিনোদন ডেস্ক

রংপুর শহরে একসময় বেশ কয়েকটি সিনেমা হল থাকলেও দর্শক সংকট, ব্যবসায়িক মন্দার কারণে ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায়। সর্বশেষ টিকে ছিল শাপলা টকিজ। শনিবার (১ আগস্ট) বন্ধ হয়ে গেলো রংপুরের একমাত্র সিনেমা হলটি। শাপলা টকিজ বন্ধ হওয়ায় বিভাগীয় শহরটিতে আর কোনো সিনেমা হল থাকলো না। হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হল ব্যবস্থাপক শাহাবুদ্দিন।
হল মালিক সূত্রে জানা যায়, হলটির প্রতিষ্ঠাতা মারা যাওয়ার পরে মন্টু মিয়া হল পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু ধীরে ধীরে দর্শক কমে যাওয়ায় এবং লোকসানের কারণে তিনি হল ভাড়া দেন। হলটি ভাড়া নেন চলচ্চিত্র প্রযোজক কামাল হোসেন।
লোকসান ঠেকাতে চুক্তি ভঙ্গ করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে হল মালিকের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে তারা হলটি বন্ধ করে দিতে বাধ্য হন।
রংপুরের প্রথম হল ছিল মডার্ন হল। সেটি বন্ধ হওয়ার পর রংপুরে একে একে গড়ে ওঠে শাপলা টকিজ, দরদী হল, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল, চায়না টকিজ, সেনাহলসহ মোট ১০টি সিনেমা হল। বর্তমানে আর কোন হল রইলো না রংপুরে।

ঢাকায় পৌঁছেছেন অভিনেত্রী মধুমিতা, নেপথ্যে কী