শিরোনাম

কারিনা-আলিয়া-শাহরুখসহ যাদের আনফলো করলেন করণ

বিনোদন ডেস্ক
কারিনা-আলিয়া-শাহরুখসহ যাদের আনফলো করলেন করণ
বামে থেকে কারিনা, আলিয়া, করণ ও শাহরুখ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধু ও প্রথম সারির এক ঝাঁক বলিউড তারকাকে আনফলো করে শোরগোল ফেলে দিয়েছেন নির্মাতা করণ জোহর। শোবিজ দুনিয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হতেই মুখ খুলেছেন এ প্রযোজক-পরিচালক। তিনি জানিয়েছেন, মানসিক প্রশান্তি রক্ষা ও ‘ডিজিটাল ডিটক্স’ এর অংশ হিসেবেই সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করণের এ তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মলহোত্রা ও জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা। তবে সবাইকে অবাক করে দিয়ে করণের ফলোয়িং তালিকায় এখনো সগৌরবে টিকে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং তার ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালাকেও আনফলো করেননি তিনি।

কাছের মানুষদের এভাবে সামাজিক মাধ্যম থেকে বাদ দেওয়া নিয়ে গুঞ্জন তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমেই এর ব্যাখ্যা দিয়েছেন করণ। একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, কারো সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো কোন্দল নেই। কেবল ভার্চুয়াল জগতের অতিরিক্ত চাপ এড়াতে এবং নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য নেটিজেনদের একাংশ এ ঘটনার পেছনে অন্য সমীকরণ খুঁজছেন। সম্প্রতি করণ জোহর প্রযোজিত ‘চাঁদ মেরা দিল’ সিনেমাটি বক্স অফিসে মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ১১ কোটি রুপির হতাশাজনক ব্যবসা করেছে। অনেকের মতে, বক্স অফিসের এ বড় ধাক্কা ও ব্যর্থতার গ্লানি সামাল দিতেই হয়তো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় এমন বড় রদবদল এনেছেন এ তারকা নির্মাতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/