সরে গেলেন ঢাবি ভিসি নিয়াজ

সরে গেলেন ঢাবি ভিসি নিয়াজ
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানান, উপাচার্য রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা এখন ভালো পর্যায়ে রয়েছে। তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। রাজনৈতিক সরকার যেন তাদের পছন্দমতো প্রশাসন সাজাতে পারে, সে সুযোগ তৈরি করতেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন।
প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, হঠাৎ কোনো শূন্যতা তৈরি না করে স্মুথ ট্রানজিশন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা চাইলে তিনি কিছু সময় দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন। তবে দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে বিভাগে শিক্ষকতার মূল কাজে ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে সরকারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলেও জানান উপাচার্য।