এক হাজার মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫: ৫৭

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
দেশের এক হাজার মাদ্রাসায় নতুন করে কারিগরি ট্রেড কোর্স চালু করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের এ পরিকল্পনা তুলে ধরেন।
সংসদ সদস্য মো. আবুল হাসনাত তার প্রশ্নে উল্লেখ করেন, মাদ্রাসা শিক্ষায় ২ কোটির বেশি শিক্ষার্থী থাকলেও গবেষণায় দেখা গেছে কর্মক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এ বিশাল জনগোষ্ঠীকে কর্মমুখী করতে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আর জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠিত একটি কমিটি ইতিমধ্যে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড চালু করা হবে। উল্লেখ্য, বর্তমানে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে এবং এর ধারাবাহিকতায় আরও ১ হাজার মাদ্রাসাকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি সংসদকে অবহিত করেন।

/এমএকে/