আলিম একাদশে ভর্তি: শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করলো মাদ্রাসা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ সেপ্টেম্বর) থেকে অনলাইনে আলিম একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দাখিল পাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করে থাকে।
এ ধরনের প্রতারণা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বোর্ড।
আরও বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রমে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজেদেরই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের প্রতারণায় জড়িত থাকলে তাদের প্যানেল ও সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদানও স্থগিত করা হতে পারে।