শিরোনাম

আজ থেকে ১৫ দিনের ছুটিতে সাড়ে ৬৫ হাজার স্কুল

সিটিজেন ডেস্ক
আজ থেকে ১৫ দিনের ছুটিতে সাড়ে ৬৫ হাজার স্কুল
শিক্ষার্থীদের মনে ছুটির আনন্দ। ছবি: সিটিজেন জার্নাল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ফলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু হচ্ছে।

শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে (শনিবার) থেকে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৭ জুন থেকে যথারীতি বিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের শনিবার এবং ঈদের পর টানা ১০টি শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে শিক্ষকদের তীব্র আপত্তি ও দাবির মুখে শনিবার থেকেই ছুটিতে গেলো প্রাথমিক বিদ্যালয়।

/জেএইচ/