আইইএলটিএস ছাড়াই আয়ারল্যান্ডে পড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থাকে অনেক শিক্ষার্থীর। কিন্তু এসব দেশের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার সনদ চাওয়া হয়। এ কারণে অনেক শিক্ষার্থীই এসব দেশে যেতে পারেন না।
তবে অনেক শিক্ষার্থীই হয়তোবা জানেন না ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডে আইইএলটিএস ছাড়াই বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে।
আইইএলটিএস ছাড়াই যে সব বিশ্ববিদ্যালয়ে পড়া যায়
আয়ারল্যান্ডের ছয়টি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই পড়ার সুযোগ অছে। এগুলো হলো উনিভার্সিটি কলেজ ডাবলিন; রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড; ইউনিভার্সিটি অব লিমেরিক; ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড, গালওয়ে; মায়নুথ ইউনিভার্সিটি ও ডাবলিন সিটি ইউনিভার্সিটি।
আয়ারল্যান্ডের জনপ্রিয় স্কলারশিপ
আয়ারল্যান্ডের সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। দেওয়া হয় স্কলারশিপ। এগুলোর মধ্যে আছে গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ, আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ, এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ, জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ, গ্র্যাটান স্কলারশিপ, ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ, হার্ডিমান পিএইচডি স্কলারশিপ, মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপও ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ।
আইইএলটিএসের বিকল্প হিসেবে যে যোগ্যতা লাগবে
কোনো শিক্ষার্থী যদি ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি শেষ করেন, তাহলে তিনি ইংরেজি ভাষার সেই সনদ আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোয়েফলের বিকল্প হিসেবে এ সনদ গ্রহণ করে।
কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য স্কাইপি বা ভিডিও কলে সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স করলে আইইএলটিএসের ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে। এ ছাড়া দেশটির কিছু বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াও অন্য ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা নেয়।