শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪টি মূল স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড লঞ্চ ইভেন্টে এ কথা বলেন তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং শিক্ষাকে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করে তোলা।
তিনি বলেন, দেশে বর্তমানে ২৭টিরও বেশি ধরনের শিক্ষা ধারা বিদ্যমান। এসব ধারার শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমমানের সুযোগ পায়।
ববি হাজ্জাজ বলেন,শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো, স্ট্রিমগুলোর অ্যালাইমেন্ট, প্রযুক্তির সংযোজন গুরুত্বপূর্ণ।

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত ছেড়েছি: ডা. জাহেদ