জুলাই শহীদ দিবসে সব মাদ্রাসায় দোয়া মাহফিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দেশের সব মাদ্রাসায় দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (১৩ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১২ জুলাইয়ের এক পত্রের আলোকে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল আয়োজন করতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা