একটা দল পাগল হয়ে গেছে: সাদিক কায়েম

একটা দল পাগল হয়ে গেছে: সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, একটা দল পাগল হয়ে গেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে নস্যাৎ করার জন্য একটা দল পাগল হয়ে গেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ডাকসু ভিপি বলেন, ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের রাস্তা দিয়ে খুনি হাসিনা ক্ষমতায় এসেছিল, ওই দলটি সেই কাঠামোকে এখনো রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেড় বছর পার করেছি। এ সময় যদি আপনারা ওই দলের আমলনামা দেখতে চান তাহলে দেখবেন তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে।
সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের দেড় বছর পরে ওই দলের একজন নেতা এসেছে। আমরা দেখতে পাচ্ছি উনি আসার পরে ওই দলের ‘সন্ত্রাসীরা’ আরও লাগামহীন হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যেভাবে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, ওই ধারাকে বন্ধ করতে তারা পাগল হয়ে গেছে। তারা নির্বাচন কমিশনের সামনে মব করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে সাস্ট-এর নির্বাচন বন্ধ করেছে।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের জয়ী করার জন্য এদেশের জনগণ মুখিয়ে আছে বলে মনে করেন সাদিক কায়েম।
এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোন হুশ আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা বোনদেরকে রেহায় দিচ্ছে না। এরকম একটা দলের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ হতে পারে।
এর আগে, সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভটি শুরু হয়ে রাজু ভাষ্কর্য ঘুরে শাহবাগ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিবির নেতাকর্মীদের ‘চাঁদাবাজি নিপাত যাক, দেশের মানুষ মুক্তি পাক’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলমিশে একাকার’, ‘তারেক তোমার প্ল্যান কী, মানুষ খুনের রাজনীতি’ এমন নানা স্লোগান দিতে দেখা যায়।