শিরোনাম

যেনে নিন বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম

সিটিজেন ডেস্ক
যেনে নিন বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম
ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের জন্য বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় বাছাই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ ক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ের বিষয়ভিত্তিক তালিকা কার্যকর দিকনির্দেশনা দেয়।

চলতি বছরের কিউএস র‍্যাংকিংকে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পাঁচটি বৃহৎ একাডেমিক ক্ষেত্রের আওতায় ৫৫টি বিষয়ে মূল্যায়ন করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছে বিশ্বের ১ হাজার ৯০০টির বেশি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ৯৬ দশমিক ৭ স্কোর নিয়ে প্রতিষ্ঠানটি পাঁচটি সূচকের মধ্যে চারটিতে পূর্ণ নম্বর অর্জন করেছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

২০২৬ সালের কিউএস র‍্যাংকিং অনুযায়ী, চিকিৎসাবিজ্ঞানে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় হলো

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

৩. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৪. জনস হপকিনস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

৫. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

৬. ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্য

৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্য

৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র

৯. ইয়েল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

১০. কারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন

/এসএ/