৯ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১২ থেকে পাঁচদিন সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির আগে এবং শেষে শুক্র ও শনিবার থাকায় মোট নয়দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ জুলাই (রবিবার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সরকারি সাপ্তাহিক ছুটি হিসেবে ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) বন্ধ থাকার পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাই আবারও সাপ্তাহিক ছুটি থাকবে।
ফলে সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ ২০ জনের বাধ্যতামূলক অবসর