আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। কারিগরি কিছু জটিলতার কারণে ফল প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আসিফ আহমেদ সিজেডএন টোয়েন্টিফোরকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃত্তি পরীক্ষার ফল এখনো চূড়ান্ত হয়নি। তাই আজ এটা প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে বড় কোনো সমস্যা না হলে আগামী রবিবার ফল প্রকাশ করা হতে পারে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি কিন্ডার গার্টেনের শিক্ষার্থী।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল পুনঃপ্রকাশের নির্দেশ 