এবার বৃত্তি পাবে ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষা, দাখিল অষ্টম শ্রেণি, ইবতেদায়ি পঞ্চম শ্রেণি, জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
জুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন, এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ এবং কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি বৃত্তির জন্য ২০৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পায়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়।
যেভাবে দেখা যাবে ফল
শিক্ষার্থীরা দুইভাবে ফল জানতে পারবে।
অনলাইনে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলে ফল দেখা যাবে।
এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।
এবার বোর্ডভিত্তিক কোটার মাধ্যমে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি বণ্টন করা হয়েছে। উপজেলা পর্যায়েও কোটা বরাদ্দ ছিল। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী দেশের ৬১১টি কেন্দ্রে অংশ নেয়।
২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর নির্ধারিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষা ২০২৬ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উত্তরপত্র মূল্যায়ন শেষে আজ ফল প্রকাশ করা হলো।