ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, বক্তা আতসুশি সুনামি

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।
রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাবর্তন সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আতসুশি সুনামিকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।
সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আজকের ওই সভায় এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ. কে. এম. ফজলুল হক মিলন এমপিসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সমাবর্তনে কারা অংশ নিতে পারবেন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ -এর মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদক পাওয়া শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।