শিরোনাম

বেড়েই চলেছে তেলের দাম

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বেড়েই চলেছে তেলের দাম
জ্বালানি তেল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত অব্যাহত থাকায় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ১.৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।

এছাড়া যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.২৭ ডলারে লেনদেন হচ্ছে।

সম্প্রতি ইরানের ওপর নতুন করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী।

এর আগে, সপ্তাহান্তে লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.০৭ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/