অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে সুভাস্তুর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে সুভাস্তুর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ছবি: সিজেডএন গ্রাফিক্স

গ্রাহকের অর্থ আত্মসাত করে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিরুদ্ধে শত শত নিরীহ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে কমিশনে। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সূত্র আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর অভিযোগটি অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদারককারী কর্মকর্তা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের নথিতে বলা হয়, কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান মোতাবেক অভিযোগটির অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ অথবা কোনো সম্পদ/সম্পত্তি ক্রোক করা হলে তা অনতিবিলম্বে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে হবে।

অনুসন্ধানে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, ওই অর্থের ব্যবহার, সম্ভাব্য আত্মসাৎ, বিদেশে অর্থ স্থানান্তর এবং চেয়ারম্যান ও পরিচালকদের সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক সূত্র।

/জেএইচ/