সাময়িক বরখাস্ত হলেন বিএসইসির সহকারী পরিচালক

নিজস্ব প্রতিবেদক

অসদাচরণের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মোহা. ইব্রাহীম আলী। তিনি কমিশনে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইব্রাহীম আলীর বিরুদ্ধে কর্মচারী চাকরি বিধিমালা, ২০২১ অনুযায়ী অসদাচরণের অভিযোগ আনা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করেছে কমিশন।
সে অনুযায়ী, বিধিমালা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, সংস্থার অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে গত বছরের এপ্রিলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে সাবেক পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ–কে অসদাচরণ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ ছিল।