নভোএয়ারের টিকিটে বিশেষ ছাড়

নভোএয়ারের টিকিটে বিশেষ ছাড়
সিটিজেন ডেস্ক

সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। একইসঙ্গে কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।যাত্রীরা ‘সামার১৫’ প্রোমো কোড ব্যবহার করে সংস্থাটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে ১৫ শতাংশ ছাড় পাবেন।
এতে বলা হয়েছে, কক্সবাজার ভ্রমণকে সহজ ও সাশ্রয়ী করতে ৩ দিন দুই রাতের একটি প্যাকেজও ঘোষণা করা হয়েছে। মাসিক সর্বনিম্ন ২,৩২৩ টাকা কিস্তিতে এই প্যাকেজ নেওয়া যাবে। ছয় মাসে কিস্তি পরিশোধ করা যাবে এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। এই প্যাকেজের আওতায় ভ্রমণকারীরা কক্সবাজারের ১৭টি হোটেলের মধ্যে পছন্দমতো একটি বেছে নিতে পারবেন। হোটেলের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে। তবে এই সুবিধা পেতে কমপক্ষে দুজনের জন্য প্যাকেজটি কিনতে হবে।
প্যাকেজে কক্সবাজারে যাওয়া-আসার বিমান টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), হোটেলে থাকা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করা যাবে বা নভোএয়ারের ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।