বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয়ের (ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা সমস্যাগুলোকে বিবেচনায় নিচ্ছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে তারা মনে করছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে। এ কারণে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
তিতুমীর জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার বিষয়ে অগ্রগতি ও নিশ্চয়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।