বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সিজেডএন গ্রাফিক্স

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার রাজধানীল কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজ করা হবে। এর আওতায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কল্যাণপুর থেকে মিরপুর-১ নম্বরগামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকরাও গ্যাস পাবেন না।

এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/জেএইচ/