আয়কর রিটার্ন জমার সময় বাড়লো আরও এক মাস

সিটিজেন ডেস্ক

আবারও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে রোজা, নির্বাচন, অনলাইন রিটার্নে অনভ্যস্ততা বিবেচনায় নিয়ে করদাতাদের ফের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এজন্য রিটার্ন জমার তারিখ এক মাস বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংকটসহ নানা কারণ দেখিয়ে এর আগে তিন দফা সময় বাড়ায় এনবিআর। এ নিয়ে চতুর্থবারের মতো রিটার্ন দাখিলের সময় বাড়লো।
এর আগে চলতি করবর্ষের রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ)। অন্যদিকে চট্টগ্রাম করে আইনজীবী সমিতি এক মাস সময় বাড়ানোর আবেদন করে। সময় বাড়ানোর পক্ষে মোট ১৩টি কারণ উল্লেখ করা হয়েছিল।
আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পাওয়ায় তিন দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। প্রথমে রিটার্ন জমার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয় এবং পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা সংখ্যা ১ কোটি ২৩ লাখ। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ ২৪ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৩৯ লাখ রিটার্ন জমা পড়েছে। অর্থাৎ এখনও প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।