নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে জটিলতা

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের মধ্যেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাবিত সুপারিশ মন্ত্রিসভায় পেশ করার কথা রয়েছে। গত সোমবার (৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ বিভাগকে দুই সপ্তাহের মধ্যে প্রস্তাব পেশ করার নির্দেশ দেন। তবে এর মধ্যেই দেখা দিয়েছে নতুন জটিলতা। সচিব কমিটি সম্প্রতি পে-স্কেল বাস্তবায়নের সুপারিশমালার খসড়া প্রায় চূড়ান্ত করলেও শেষ মুহূর্তে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেতন কাঠামোর বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এতে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনরা বেতনের সমান (শতভাগ) ভাতা দাবি করেছেন। এতে গেজেট প্রকাশের আগে বিষয়টি আরও পর্যালোচনার নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এটা নিয়ে চূড়ান্ত পর্যায়ের পর্যালোচনা শুরু করতে যাচ্ছে অর্থ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন খাতের বেতন কাঠামোর ভারসাম্য নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি কমিশনের প্রতিবেদন এবং জুডিশিয়াল সার্ভিসের দাবি আরও পর্যালোচনার পাশাপাশি কোনো বৈষম্য বা অসঙ্গতি থাকলে সেগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দিয়েছেন।
এছাড়া বর্তমান আর্থিক সংকটকে আমলে নিয়ে নতুন পে-স্কেলের বাস্তবায়ন আরও কিছুটা পেছানো যায় কিনা-সেই চিন্তাও রয়েছে সরকারের।
জানা গেছে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের বেতন কাঠামো নির্ধারণে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই বৈঠকে বসবে। বৈঠকে বিচারকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বর্তমান বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে এবং তা কোন পদ্ধতিতে দেওয়া সম্ভব-এসব বিষয় গুরুত্ব পেতে পারে।

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকাও কাটছাঁটের শঙ্কা