শিরোনাম

আমানত রক্ষায় প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আমানত রক্ষায় প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
গ্রাহকদের মানববন্ধন। ছবি: সিটিজেন জার্নাল

আমানত রক্ষা ও দুর্নীতি বন্ধে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামিদুল ইসলাম বলেন, ‘আমি ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। ব্যাংকের দুর্নীতি বন্ধে এই মানববন্ধনে দাঁড়িয়েছি।’

গ্রাহক (1)
গ্রাহক (1)

অপর এক গ্রাহক আমিনুল ইসলাম বলেন, ‘ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি।’

ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, ‘আমরা এসেছি আমাদের আমানত রক্ষার জন্য। এস আলম গ্রুপ পুনরায় ইসলামী ব্যাংকের দখল চাচ্ছে। এর প্রতিবাদে আমরা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে স্মারকলিপি দেবো।’

ব্যাংকটির মতিঝিল শাখার গ্রাহক নুরুল্লাহ নাঈম বলেন, ‘ইসলামী ব্যাংক দখলের পায়ঁতারা চলছে। এটা বন্ধে মানববন্ধনে দাঁড়িয়েছি।’

গ্রাহক (2)
গ্রাহক (2)

মাহমুদুল হাসান বলেন, ‘ইসলামী ব্যাংক থেকে এস আলম হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা চাই না, পুনরায় লুটেরা টাকা নিয়ে যাক কিংবা ব্যাংক দখল করুক।’

ইউসুফ ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘আস্থা রেখেই ইসলামী ব্যাংকে লেনদেন করছি। এখন টেনশন কাজ করছে, কখন লুটেরা টাকা নিয়ে যায়।’

মানববন্ধনে শতাধিক গ্রাহক ব্যানার-ফেস্টুন হতে অংশ নেন।

/এসআর/