রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪২টি মামলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে মিরপুর বিভাগ ১১৪ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন, রমনা বিভাগ ৩২ জন, গুলশান বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/