শিরোনাম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৮ আগষ্ট) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকি-টকি, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সীম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৩ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসি বিভাগে ৫ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/