জুলাই আন্দোলনকে কটাক্ষ: আনিস আলমগীর, সোমাসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য ও ‘অপপ্রচারের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্য তিনজন হলেন– সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।
শনিবার (৪ জুলাই) রাতে রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ করেছেন ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য মিল্লাত হোসেন। এসময় সংগঠনটির সদস্য সচিব আ ন ম আয়াস এবং কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা ও তুহিন ফরাজী উপস্থিত ছিলেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে এসআই আশরাফ আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন।
৬ জনের বিরুদ্ধে যেসব অভিযোগ
অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তার বিরুদ্ধে অভিযোগ, কারামুক্ত হওয়ার পর তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়িয়েছেন’।
সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে ‘তুচ্ছতাচ্ছিল্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা’ করেছেন।
জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের ‘কটাক্ষ করার’ অভিযোগ আনা হয়েছে।
মোমিন মেহেদীর বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে ‘জুতা নিক্ষেপ ও আবু সাঈদকে নিয়ে’ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেছেন এবং মডেল তুষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ