মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই

সিজেডএন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে এমেদ আলী (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, সোমবার (১৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে মাছ কিনতে রিকশায় করে আড়তের দিকে যাচ্ছিলেন এমেদ আলী। পথে যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে চারজন ব্যক্তি তার রিকশার গতিরোধ করেন। পরে তারা ধারালো অস্ত্র দেখিয়ে এমেদের কাছে থাকা টাকা বের করে দিতে বলেন।
এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোর করে টাকা নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এমেদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার কাছে থাকা ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এমেদের চাচাতো ভাই হিরন মিয়া বলেন, ঘটনার পর আহত এমেদকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত এমেদ আলী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি বাসায় ফিরে গেছেন।
এমেদ আলীর বাড়ি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায়। তার বাবার নাম মোহর আলী।