ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত কিশোরের বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল তাকে হেফাজতে নেয়।
তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় গ্রেপ্তার করা কিশোরকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘নব্য জেএমবি’ সংশ্লিষ্টতার অভিযোগে এটিই প্রথম কোনো আটক।
চলতি বছরের ৩১ জানুয়ারি রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আহসান জহির খান (৫০) নামের এক ব্যক্তিকে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার সূত্র ধরেই হবিগঞ্জ থেকে কিশোরটিকে হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কিশোর দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য সংগ্রহে যুক্ত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেরেবাংলা নগর থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে ওই কিশোরের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।