আয়াশসহ ৪ জনকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আয়াশসহ ৪ জনকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ( ১০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার সময় এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে সেখান থেকে তাদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দিনভর সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করেন ডিবি কর্মকর্তারা। পরে শাহবাগ থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

/এসবি/