ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
-CznNewsLab-f18c4d.jpg)
মাদক ব্যবসা করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তির নাম ওয়াসিম (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন। তিনি জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০টি ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুলকে (৪৩) ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে আরও জানা গেছে, পরে ওয়াসিম ও শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘এএসআই মো. শফিকুল ইসলাম এ থানায় অনিয়মিত হিসাবে দায়িত্বরত ছিলেন। তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরাও শুনেছি।’