মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মাসুদ-মামুন

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও সেনাবহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আসামি করার আবেদন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) তাদের গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনাল-২ এ আবেদন করে প্রসিকিউশন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে এবং জুলাইয়ের গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এ আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
এর আগে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একইভাবে, পৃথক একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।