সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান আসামিসহ রিমান্ডে ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিনসহ তিনজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ এপ্রিল)তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য, তাদেরকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম।
রিমান্ডকৃতরা অপর দুই আসামি হলেন-এমবি স্বপ্নন কাজী ও শাওন হোসেন।
এর আগে, সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে ঘটনায় মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়। শনিবার (১১ এপ্রিল) হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে মঈন উদ্দিনের নেতৃত্বে বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপন করে দৃষ্টান্ত স্থাপণ করা চিকিৎসক অধ্যাপক ডা.কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায় তাকে।