শিরোনাম

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ট্রাইবুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

তদন্ত প্রতিবেদনে থাকা দালিলিক ও মৌখিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে ৩৮ আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

অপর আসামিরা হলেন- মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির, শফিকুজ্জামান ওরফে শফিক ও মোহাইমিনুল ইসলাম মানিক।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব। এছাড়া সহিংসতার ঘটনায় সালমান ওরফে শিমুলসহ আরও ৪৫ জন গুরুতর আহত হন।

/টিই/