শিরোনাম

৪ আসনে কারচুপির অভিযোগ, আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
৪ আসনে কারচুপির অভিযোগ, আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ আসনে কারচুপির অভিযোগ গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ এই তিন আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অপরদিকে শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগ তুলে আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণের আদেশ দিয়েছেন।

একইসঙ্গে ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জাম নির্বাচন কমিশনকে (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ ও শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগ করে পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

/জেএইচ/