সিলেটের ডিসি সারোয়ার আলমকে শোকজ

সিলেটের ডিসি সারোয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের গোলাপগঞ্জে গুলি চালানোর নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য আদালতে দাখিল না করায় তাকে শোকজ করা হলো।
গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ সংক্রান্ত আদেশ জারি করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়।
আদালতের আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করায় মামলার তদন্ত কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলা দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। এর ফলে বিচার কার্যক্রমও শুরু করা যাচ্ছে না।
আদালত আরও উল্লেখ করেন, নির্দেশ জারির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত কর্মকর্তার চাওয়া তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র প্রদান না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের আচরণ সরাসরি আদালত অবমাননার শামিল
আদালতের নোটিশে বলা হয়, এমন কাজকে আদালতের আদেশ অমান্য ও বিচারকাজে প্রতিবন্ধকতা হিসেবে গণ্য করে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। অথবা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া যাবে না, তা ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য জেলা প্রশাসককে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, আদালত শোকজ দিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে আদালতে জবাব দেওয়া হবে।