শিরোনাম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের আদেশ

আদালত সংবাদদাতা
আদালত সংবাদদাতা
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের আদেশ
মো. সাহাবুদ্দিন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় সাহাবুদ্দিনের প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট এবং মোট ৩৭ হাজার টাকার দুইটি ব্যাংক হিসাব। এর আগে ইসলামি ব্যাংক লুটপাটের একটি মামলায় আসামি হন মো সাহাবুদ্দিন।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই তিনি পদত্যাগ করেন।

/এফসি/