জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো– ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। এতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের ৯ মে ভোররাত তিনটার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন।
তবে ওই জামিন আদেশ আপিল বিভাগে স্থগিত হয়। এরপর ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।